চট্টগ্রামে বিএনপির সাবেক এমপির বাড়িতে চুরি

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৬:১৩

 চট্টগ্রামে বিএনপির সাবেক এমপির বাড়িতে চুরি

প্রজন্ম ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বসতঘরে আবারও চুরির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন বাড়িতে ঘরের তালা ভেঙে চোরের দল মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা মূলত চট্টগ্রাম শহরে বসবাস করেন। পটিয়ার ওই বাড়িতে তার ভাগিনা মো. আজাদ ও কেয়ারটেকার মো. লিটন থাকতেন। মঙ্গলবার রাতে তারা বাড়িতে না থাকার সুযোগে চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের সরঞ্জাম, জামাকাপড়সহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

সাবেক এমপি নজরুল ইসলামের ভাগিনা সাইফুল ইসলাম বলেন, চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান মালামাল নিয়ে গেছে। এর মাত্র ১৫ দিন আগেও একই ঘরে একইভাবে চুরির ঘটনা ঘটেছিল বলে জানান তিনি।

একই বাড়িতে পরপর দুইবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাবেক এমপির বসতঘরে চুরির বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি

মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

বিএনপি নেতার চাঁদা দাবিতে দুই সড়কের কাজ বন্ধ, তদন্ত কমিটি গঠন

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, দিলেন বাদশাহকে চিঠি 

ট্রেনে অগ্নিসংযোগের দায় জামায়াতের ওপর চাপিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ

দূরপাল্লায় ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

ফ্যাসিস্ট সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: মিয়া গোলাম পরওয়ার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ